সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বড়কাপন এলাকায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী একটি পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন  এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ- সিলেট সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে, শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর পুত্র আব্দুল করিম ৫৭, দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র নুরুল হক ৪৫, জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের পুত্র আসাব উদ্দিন ৫০ ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ নাম্বার (সিলেট মেট্রো ন ১১-১৬৫১) একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এসময় পিকআপে থাকা ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। গুরুতর আহত ১ জনকে কৈতক হাসপাতালে নেয়ার পর মারা যান। এছাড়াও অন্য দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ওসি আহমদ কবির জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অন্যান্য নিয়ম মেনে মরদেহ হস্তান্তর করে দেয়া হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102