বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সিমিনের আপিল খারিজ, নির্বাচনে বাধা নেই আলম আহমেদের

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দীন আহমদের ভাগ্নে শিল্পপতি আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে আলম আহমেদের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা রইলো না।

মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিমির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

ঋণখেলাপি হওয়ার কারণে আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল হয়। গত ১৩ ডিসেম্বর আপিল শুনানিতে আলম আহমেদের প্রার্থিতা বৈধ করার আবেদন নামঞ্জুর করে ইসি। ১৮ ডিসেম্বর আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। গত ১৯ ডিসেম্বর আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এরপর ২৬ ডিসেম্বর আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে লিভ টু আপিল দায়ের করেন সিমিন হোসেন রিমি। ২৭ ডিসেম্বর আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102