রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

বিসিএসের আবেদনের সময় শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

৪৬তম বিসিএসের আবেদন আজ রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শেষ হচ্ছে। গত ১০ ডিসেম্বর শুরু হয় এ আবেদন প্রক্রিয়া। ৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০ জন বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হবে।

পিএসসি জানায়, ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। যাদের জন্মতারিখ ১৯৯৩ সালের ২ নভেম্বর এবং ২০০২ সালের ২ নভেম্বরের মধ্যে, তারা আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

৪৬তম বিসিএসের আবেদনের সময় বাড়বে কি না, সে বিষয়ে রোববার কমিশনের সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

পরীক্ষা শাখার কর্মকর্তারা বলছেন, ৪৫তম বিসিএসে আবেদন পড়েছিল ৩ লাখ ১৮ হাজার। এবার ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন পড়েছে ১ লাখ ৪৩ হাজার প্রার্থী। গত বিসিএসের তুলনায় আবেদন কম পড়েছে। এমনকি গত সাতটি সাধারণ বিসিএসের মধ্যে এটিই সর্বনিম্ন আবেদনের হার। হরতাল, অবরোধ ও জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কারণে এবার আবেদন কম পড়ছে বলে জানা গেছে। এ ছাড়া রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী স্নাতক বা সম্মান কিংবা সমমানের পড়াশোনা নির্ধারিত সময়ে শেষ করতে পারেননি। ফলে আবেদনে সাড়া কম। এই অবস্থায় আবেদনের সময় বাড়ানোর দাবি উঠেছে।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, ৪৬তম বিসিএসের আবেদনের সময় আর বাড়ছে না, এটা ধরে নিয়েই প্রার্থীদের আবেদন করার অনুরোধ করব। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন চলবে। এরপর টেলিটক আমাদের চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা জানাতে পারবে। আবেদনের সময় বাড়বে কি না তা রোববার বলা যাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102