বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

মৌলভীবাজারে

নৌকার পক্ষে কাজ করার অভিযোগে বিএনপি’র ২ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯০ এই পর্যন্ত দেখেছেন

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলা বিএনপি’র দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিকালে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- জেলা বিএনপি’র সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম ও পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাধব দে।

সেলিম মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের নৌকা প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় নিজে এবং দলের নেতাকর্মীদের নিয়ে অংশ নেন ও ভোট চান।

এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও তীব্র অসন্তোষ দেখা দেয়। মাধব দে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ ওঠে। ফলে দলের শৃঙ্খলাবিরোধী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, এর আগে জেলার একাধিক আসনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে এ পর্যন্ত মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত রবিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাজী লিটন আহমেদ ও  কুলাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুর হোসেন খোকনকে তাদের সকল সাংগঠনিক পদ-পদবিসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102