বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

১৭ বছর আগে

এই দিনে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসিতে ঝোলানো হয়

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

আজ ৩০ ডিসেম্বর ঠিক ১৭ বছর আগে এই একই দিনে অর্থাৎ ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিলো। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর অভিযানে তিনি ক্ষমতাচ্যুত হন। গণবিধ্বংসী অস্ত্র আছে ও সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে সখ্যতা এই দুই অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করে মার্কিন বাহিনী। তবে এসব দাবি কখনোই প্রমাণ করতে পারেনি মার্কিন সরকার।

সাদ্দামের পতনের পর তাকে ১৯৮২ সালে ইরাকের দুজাইল গ্রামে শিয়া সম্প্রদায়ের ১৪৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় আদালতের রায়ে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সে সময় সাদ্দামের মৃত্যু পরোয়ানা স্বাক্ষর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী আল-মালিকি। তিনি ২০০৬ সালের মে থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন। তবে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জালাল তালাবানি নীতিগতভাবে সাদ্দামের মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102