সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ২১ জানুয়ারি: ইসি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

হালনাগাদ ভোটার তালিকার খসড়া তালিকা আগামী ২১ জানুয়ারি প্রকাশ করা হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের কারণে তালিকা প্রকাশের সময় পেছানো হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী ইতিমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এ বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের জন্য যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তীতে অফিসে এসে যারা ভোটার তালিকাভুক্তির জন্য নিবন্ধন করেছেন, এর মধ্যে ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের বিষয়ে ইসি সিদ্ধান্ত দিয়েছে।

তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রণীত চূড়ান্ত ভোটার তালিকায় যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না।

ইসির নির্দেশনা অনুযায়ী, খসড়া তালিকা প্রণয়ন করে তা নিবন্ধন কর্মকর্তার কাছে পাঠাতে হবে ১৫ জানুয়ারি। হালনাগাদ করা খসড়া তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারি, দাবি-আপত্তি জানানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১১ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশ করার শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। আর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

প্রতি বছর ২ জানুয়ারি খসড়া প্রকাশ করা হলেও সংসদ নির্বাচনের কারণে ২০১৯ সালে কিছুটা পিছিয়ে ১৫ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল। এবারও একই কারণে পেছানো হলো। আইনে প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার বিধান আছে।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102