সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

মোগলাবাজারে

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ২৭ ডিসেম্বর (মঙ্গলবার)  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মেট্রোপলিটন চেম্বার এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন ও এনআরবি ব্যাংক সিকিউরিটিজ লি: এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির আহমেদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সিলেটের মোগলাবাজারস্থ রেল স্টেশন ডিপো সংলগ্ন হরগৌরী (মাঝপাড়া) এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নের হরগৌরী, রাঘবপুর, কোনারচর, গোপাল গাঁও, অলীনগর, মির্জাপুর, জাহানপুর, বাউরবাগ এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এই শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অত্র এলাকার মুরব্বি ইছাক আলী ঠিকাদার, মোগলাবাজার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সভাপতি কে এম মিনহাজ উদ্দিন, সমাজসেবক আমজাদ হোসেন, সাংবা‌দিক আবুল বশর, ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ উজ্জ্বল আহমদ, আব্দুল মালেক, ছুনু মিয়া,  নবীন চৌধুরী,  খোকন আহমদ, খালেদ আহমদ, শেলু বড়ুয়া, হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ।

বক্তাগণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে সহায়তা করায় মানবতাবাদী ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন ও সাব্বির আহমেদ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102