বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে মাদক সহ সিএনজি গা‌ড়ি চালক আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৪৪ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকের গোবিন্দগঞ্জর সাদা পুলের মুখ থেকে (২৫) বোতল অফিসার চয়েস মদ ও একটি সিএনজি চালিত অটোরিকশা ফোরষ্টকসহ সুজন দেবকে আটক করেছে ছাতক থানা পুলিশ। রবিবার বিকেলে ছাতক থানার চৌকস অফিসার এসআই মহিন উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ থেকে ২৫ বোতল অফিসার চয়েস মদ ও একটি নাম্বার বিহীন সিএনজি সহ সুজন দেব (২৪) কে আটক করা হয়। সে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠিলী পাড়া গ্রামের মৃত সুধীর দেবের পুত্র। অভিযানের সময় ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র রুবেল মিয়া (৩৫) ও শ্রীনগর গ্রামের মৃত খুর্শেদ আলীর পুত্র আবদুল কুদ্দুস (৩০) পালিয়ে যায়। ছাতক থানার এসআই মহিন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে, গোবিন্দগঞ্জ থেকে ২৫ বোতল অফিসার চয়েস মদ ও একটি সিএনজিগাড়ি সহ সুজন দেব (২৪) কে আটক করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন এ ব্যাপারে মাদক ও আসামী গ্রেফতারের সত্যতা  নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102