বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

বাংলাবান্ধা স্থলবন্দর থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলারতেঁতুলিয়ায় উপজেলার  বাংলাবান্ধা স্থলবন্দরে পরিত্যক্ত একটি মর্টালশেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম। বুধবার (২৭ ডিসেম্বর)  দুপুর দেড়টার দিকে বাংলাবান্ধা বিওপি ক্যাম্পের সামনে ফাকা জায়গায় সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল মর্টারশেলটি নিষ্ক্রিয় করে।
বাংলাবান্ধা বিওপি কমান্ডার শফিকুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর বাংলাবান্ধা স্থলবন্দরের জয় ট্রেডার্স এর একটি পাথরের সাইটে মর্টার শেলটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে স্থানীয় আনোয়ার (১৩) এক শিশু সেটি নিয়ে খেলার সময় স্থানীয়দের খবরের প্রেক্ষিতে মর্টারটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
বুধবার বিজিবি ও পুলিশের সহযোগিতায় সিক্স ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ডিসপোজাল টিমের কমান্ডার ক্যাপ্টেন আছিব ও  এ্যামিনেশন ব্যাটালিন অফিসার ক্যাপ্টেন ফাত্তাহ’র নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট বোম ডিসপোজাল টিম দুপুর ১টা ৩৫ মিনিটে সফলভাবে মর্টারশেলটি ধ্বংস করে। এ সময় মর্টার শেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমা ধ্বংস দেখতে এ সময় ওই এলাকার শতশত মানুষ ভিড় করে।
কমান্ডার ক্যাপ্টেন আছিব জানান, মর্টারশেলটি ৫১ মিলিমিটার প্যাকেট বোম (ইড়সন গখ ২” ঐঊ শনাক্ত করে।  উক্ত মর্টারশেলটি মরিচা পড়ার কারণে এটার তৈরির বিষয়ে কোন তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে এ এলাকায় মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারনা স্থানীয়দের।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102