বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

তেতুলিয়ায় আজিম হত্যাকাণ্ডের ঘটনায় এক যুবক আটক

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৩ এই পর্যন্ত দেখেছেন
তেতুলিয়ায় আজিম(২৮) হত্যাকাণ্ডের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে চা শ্রমিক আজিম হত্যাকান্ডে জড়িত মামলার সন্দেহভাজন পালাতক আসামী মোঃ জুসহাস (২৮)কে  সাভার থেকে আটক করা হয়। তিনি ডাংগাপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
তাকে তেতুলিয়া মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা জেলার সাভার এলাকা থেকে হত্যা মামলায় পলাতক ব্যক্তিকে আটক করেন। এদিকে আজিম হত্যাকাণ্ডের কোনো ক্লু পুলিশ উদঘাটন করতে না পারলেও একটি সূত্র ধরে এ হত্যাকাণ্ডের তদন্ত এগোচ্ছে।
নিহতের ভাই জানান, ২৪  নভেম্বর সকালে আজিজ নগর এলাকার খালের মধ্যে হাত পা রশি দিয়ে বেধে হত্যা করে লাশ ফেলে যায় দুবৃত্তরা।
তেতুলিয়ায় মডেল থানা পুলিশের এস আই তপন কুমার জানান, ২৪ শে নভেম্বর আজিমের লাশ হাত বাধা অবস্থায় খালে পাওয়া যায়। এই ঘটনার আজিমের কাছের এক বন্ধু আত্মগোপনে থেকে ঢাকা চলে যায় ও তার মোবাইল বন্ধ করে দেয়। মুখে দাড়ি রাখে। মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর)  তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশের একটি দল ঢাকা জেলার সাভার এলাকা থেকে আজিমের হত্যা মামলায় পলাতক ব্যক্তিকে গ্রেফতার করি। দীর্ঘ এক মাসের পরিশ্রমে সফল অভিযান। এই অভিযানের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102