সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে তৃতীয় লিঙ্গের উদৌগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এতে অসহায় হয়ে পড়েছে হতদরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাদের এ দূর্ভোগের সময়ে পাশে দাঁড়িয়েছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।

হিজরা সভাপতি রুবি আক্তারের নিজ উদ্যোগে  ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নারগুণ কহরপাড়া গুচ্ছগ্রামে সহ আশেপাশের  অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হিজরা সভাপতি রুবি আক্তার, সহ-সাধারণ সম্পাদক সোহানা আক্তার, প্রচার সম্পাদক রুমাসহ অন্যান্যরা।

সে সময় ঐএলাকার সহ আশপাশের শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তারা। কম্বল নিতে আসা অসহায় মানুষেরা এই প্রতিবেদককে বলেন,  এই শীতে আমরা কম্বল পেয়ে খুব খুশি হয়েছি। এই প্রথম আমরা হিজরা পাড়া থেকে কম্বল পেলাম যেটা এর আগে কখনো আমরা পাইনি। আমাদের জেলায় শীত বেশি অন্যরা তো আমাদের কোন খোঁজ খবর নেয় না। আমরা কিভাবে এত শীতের মধ্যে দিন যাপন করছি। আমাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের দীর্ঘায়ু কামনা করছি। তবে অন্যান্য মানুষদের এই গরীব ও অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত।

তৃতীয় লিঙ্গের সভাপতি রুবি আক্তার জানান সদর উপজেলার গুচ্ছগ্রামে অনেক গরিব মানুষ আছে যারা শীতে কষ্টে   দিন যাপন করছে। আমি খোঁজ নিয়ে দেখি তারা এই শীতে এখন পর্যন্ত কারো কাছে কোন কম্বল পাইনি। তাদের এই কষ্ট দেখে আমি নিজেই টাকা দিয়ে কম্বল কিনে এনেছি এবং তাদের সকলকে নিয়ে আজ কম্বল বিতরণ করেছি। এদের মধ্যে অনেকেই রয়েছে বিধবা ও অসহায় তাদের কেউ নেই খুব কষ্টকর জীবন যাপন করছে। তাই আমি আমার নিজের উদ্যোগে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি এবং আরো শতাধিক মানুষকে আমার নিজ উদ্যোগে কম্বল বিতরণ করবো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102