বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সাবেক এমপি মিলনের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।।

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব,ছাতকঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ছাতক-দোয়ারা এলাকার সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের রোগমুক্তি কামনা করে ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিলে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর, বিএনপি নেতা সৈয়দ কছির উদ্দিন, আব্দুল কাদির, ফজল উদ্দিন, আব্দুল কাবির, আলাই মিয়া, কামরু মিয়া, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ, যুবদল নেতা বাবর হোসাইন তালুকদার, মজনু মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্ছা আবেদীন, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক সাকিব মাহমুদ তালুকদার, ছাত্রদল নেতা কামরান আহমদ, আবুল হাসান, ইফতি আহমদ, আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পাঠ করেন হাফিজ মোঃ ইরশাদ আহমদ। উল্লেখ্য যে ১০ দিন ধরে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। সিলেট শহরের বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতা কামনার জন্য দোয়া প্রার্থনা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102