বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

পঞ্চগড়ে

রেলমন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে সেচ্ছাচারীতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট। শুক্রবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আনোয়ার সাদাত বলেন, আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অথচ আমাকে না জানিয়ে, না বলে গত বুধবার (২০ ডিসেম্বর) দলীয় কার্যালয়ের সামনে এক পথসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আমাকে অব্যাহতি দিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সরোয়ার বকুলকে (নির্বাচনকালীন) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দিয়েছেন। রেলপথমন্ত্রী অন্য কারো কাছে সাধারণ সম্পাদকের পদ হস্তান্তর করতে পারেন না। তিনি স্বপ্রণোদিত হয়ে অগঠনতান্ত্রিক এবং স্বেচ্ছাচারি একটা সিদ্ধান্তের ফলে দলের নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তিনি একজন রেলমন্ত্রী হয়ে এধরনের বক্তব্য পাবলিক মিটিং এ দিতে পারেন না। তার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।
তিনি অভিযোগ করে আরোও বলেন, তিনি পঞ্চগড়-২ আসনে নির্বাচন করছেন। তিনি ঢাকায় থাকেন। জেলার সব রকম সাংগঠনিক কার্যক্রম আমি পালন করি। এমন কোন দিন যায় নি দলীয় অনুষ্ঠানে আমি ছিলাম না। তিনি পঞ্চগড় ২ আসনের সাংসদ অথচ পঞ্চগড় ১ আসনে এসে একটি অর্নির্ধারিত সভায় তিনি এ সিদ্ধান্ত কিভাবে নিলেন। এসিদ্ধান্ত নিতে পারেন কেবল সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি গঠনতন্ত্র পড়েছি। গঠনতন্ত্রের কোথাও এমন কথা লিখা নেই যে জেলার সভাপতি তার সাধারণ সম্পাদককে সরিয়ে অন্যজনকে সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দেন। তিনি পঞ্চগড়-১ আসনে বিশৃঙ্খলা সৃষ্টির অসৎ উদ্দেশ্যে এমন একটি সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন। এখানে কোন আর্থিক বিষয় থাকতে পারে।
সংবাদ সম্মলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ হিটলার, প্রচার সম্পাদক রবিউল ইসলাম চানু, কৃষি ও সমবায় সম্পাদক সপিয়ার রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মতিয়ার রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সভাপতি, পঞ্চগড়-২ আসনের সাংসদ ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।
উল্লেখ্য, গত বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে পঞ্চগড়-টুনিরহাট সড়কের পাশে এক পথসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ঘোষণা দেন যে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এজন্য তিনি দলীয় দায়িত্ব পালন করতে পারছেন। এমন অভিযোগে সাংগঠনিক ভাবে যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102