বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সরকারপন্থী ছাড়া কেউ ‘পাতানো’ নির্বাচনে : নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৫ এই পর্যন্ত দেখেছেন

সরকারপন্থীরা ছাড়া কোনো রাজনৈতিক দল সরকারের ‘পাতানো’ নির্বাচনে নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এমন দাবি করেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ‘শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

নজরুল ইসলাম খান বলেন, খেলা চলছে, নির্বাচনী খেলা। আমরা কাছে অবাক লাগে যে, এই শীতের দিনে মিছি মিছি এসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের গ্রামে গ্রামে পাঠানো হচ্ছে ভোটের জন্য … কি করবে তারা? আরে ভোট হবে কার কার মধ্যে। সরকারপন্থী ছাড়া আর কোনো রাজনৈতিক দল এই নির্বাচন অংশ নিচ্ছে? একটাও না। হয় সরকারি দল না হয় তাদের ১৪ দলীয় জোট, না হয় মহাজোট, আর না হয় তাদের তৈরি করা কয়েকটা রাজনৈতিক দল।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এসব না কইরা খুবই ভালো হতো যদি চারজন প্রার্থী থাকত… চারটা নৌকা, একটাতে সই আছে…. সবই তো নৌকা। হয়ে যাবে। আসলে কারা কারা জিতবে নির্বাচনে.. এটা তো আগামীকালই (সোমবার) জানা যাবে, জানা যাবে কোন সিটে কে? এই মিছে মিছি এই গরীব দেশে যেখানে না খেয়ে থাকে, যেখানে কর্মহীনের সংখ্যা এতো, যেখানে ভূমিহীনের সংখ্যা এতো, যেখানে মানুষ কষ্ট করছে সেখানে প্রায় ২ হাজার কোটি টাকা কেনো মিছি মিছি খরচ করছেন… কেন খরচ করছেন?

‘আরে ভাই, বিএনপি এরকম খেলায় যায় না’

নজরুল ইসলাম খান বলেন, ‘এই যে খেলা…. একজন মন্ত্রী নাকি বিএনপিকে বলেছেন, আপনারা যোগ দেন আর আমরা জেলখানা থেকে সবাইকে ছেড়ে দেই। আরে ভাই, এটা বললে হবে….বিএনপি এই খেলায় কখনো অংশ নেয় না… এই খেলায় আমরা কখনো অংশ নেই না। আমরা কখনো দাবিও করি নাই, আপনারা পদত্যাগ করেন আমরা ক্ষমতায় বসব। নো। আমরা বলেছি, আপনারা পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক… অবাধ সুষ্ঠু নির্বাচন… সবাই অংশগ্রহণ করুক… জনগণ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি বলেন, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি আগামীদিনে আমরা একই কথা বলব। আপসের কোনো জায়গা নেই গণতন্ত্র ও দেশশাসনের প্রশ্নে। জনগণ যেটা সমর্থন করবে সেটা আমরা করব। সেই গণতন্ত্র না হওয়া পর্যন্ত এই লড়াই চলছে এবং চলবে ইনশা আল্লাহ।

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন— পেশাজীবী নেতা অধ্যাপক আব্দুল কুদ্দুস, রুহুল আমিন গাজী, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অ্যাডভোকেট ফজলুর রহমান, আবদুল হাই শিকদার, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফুর রহমান, অধ্যাপক কামরুল আহসান, রিয়াজুল ইসলাম রিজু, রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ আবদাল আহমেদ, মোসলেহ উদ্দিন প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102