

নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটাতে পারে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া।
এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ আশঙ্কা প্রকাশ করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞাসহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে পারে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, ৭ তারিখে নির্বাচনের পর আরব বসন্তের মতো পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো বাইডেন সরকারের টার্গেট হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সরকারি কর্মকর্তাদের অভিযুক্ত করা হতে পারে জানিয়ে তিনি বলেছেন, অকাট্য প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র এসব অভিযোগ আনবে। সরকারবিরোধী বিক্ষোভ, যান চলাচল বন্ধ, বাস পোড়ানো এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা উল্লেখ করে তিনি অভিযোগ করেছেন, এসবের সঙ্গে পশ্চিমা একটি কূটনৈতিক মিশনের সংযোগ রয়েছে।
নিউজ /এমএসএম