শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

মালদ্বীপ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপিত

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

শনিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন করা হয়। প্রত্যুষে বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

বিজয় দিবস উপলক্ষে সান্ধ্যকালীন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইবাদ উল্লাহ এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন মাওলানা তাজুল ইসলাম। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজয় দিবস অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রদত্ত বানীসমূহ পাঠ করেন যথাক্রমে মিশনের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা , প্রশাসনিক কর্মকর্তা, মিজ শিরিন ফারজানা, কনস্যূলার সহকারী ময়নাল হোসেন এবং কল্যাণ সহকারী আল মামুন পাঠান।

অনুষ্ঠানে হাইকমিশনের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের সূর্য সন্তান বীর মুক্তি যোদ্ধাদের স্মরন করেন। তিনি প্রবাসী বাংলাদেশীদের বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন বিশিস্ট ব্যবসায়ী ও সি আই পি মো: সোহেল রানা ও দুলাল মাতবর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গভীর শ্রদ্ধা নিবেদন করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এছাড়াও তিনি জাতীয় চার নেতা, সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারা দুইলক্ষ মা বোন, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, বিদেশী বন্ধু,  যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্য সহ সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি উল্লেখ করেন বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রকারীরা হত্যা করলেও তার স্বপ্নকে হত্যা করা যাবে না। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের উপর ভিত্তি করে গড়ে তুলতে বলেন। প্রবাসী ও দেশে সবাই একযোগে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা অনুষ্ঠানের পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হতে আগত শিল্পি আকাশ মাহমুদ, দৃস্টি তালুকদার বন্যা,  মহুয়া মুনা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও, প্রবাসী বাংলাদেশী ডা: জেবা উন নাহার, মিজ ফেরদৌসী, তনিমা সাহা, শফিকুল ইসলাম সাংষ্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।

মালদ্বীপের মালেতে ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীবৃন্দ ও মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।সবশেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102