শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভায় তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ

সন্ত্রাসী ও জঙ্গী গোষ্ঠির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্ছার হওয়ার আহ্বান

ষ্টাফ রিপোর্টার
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

সন্ত্রাসী ও জঙ্গী গোষ্ঠির বিরুদ্ধে সাংবাদিকদের কলমকে শাণিত করে জোরালো ভুমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিজয় র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য মন্ত্রী এ আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা সমাজের আলোকবর্তিকার মতো। আগামী জানুয়ারির নির্বাচনে ফয়সালা হবে দেশ কি সামনে এগিয়ে যাবে না কি বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগানে পিছিয়ে যাবে। তাই তিনি সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন, জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে আপনারা কলম ধরেছেন, বক্তব্য দিচ্ছেন, এ সবই আরও শানিত হোক।’
‘আমরা যদি সবাই একযোগে এই সব সন্ত্রাস, নৈরাজ্য, বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলি, বাংলাদেশ থেকে এগুলো নির্মূল হতে বাধ্য’ এই প্রত্যয় ব্যক্ত করেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও ডিইউজে’র যুগ্ম সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় র‌্যালিপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন ও সহ সভাপতি মানিক লাল ঘোষ। সংগঠনের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভুইয়া, সাজ্জাদ আলম খান তপু, ডিইউজের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

তথ্য সুত্রঃ বাসস

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102