

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা দেশের ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটাকার্ড অবমুক্ত করেছেন।
প্রধানমন্ত্রী শনিবার (১৬ই ডিসেম্বর) তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহর ও ব্যবহার করা হয়।
স্মারক ডাকটিকিট অবমুক্ত করার সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
এই ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরবর্তীতে সারাদেশের সকল জেনারেল পোষ্ট অফিস (জিপিও) এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে।
তথ্য সুত্রঃ বাসস