বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোহাম্মদ মাহমুদুল
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন মো: সোহেল পারভেজ, কাউন্সিলর(শ্রম) ও দূতালয় প্রধান এবং চন্দন কুমার সাহা, তৃতীয় সচিব।

হাইকমিশনার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার জন্য শহিদ বুদ্ধিজীবীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাধ্যমে বাঙ্গালী জাতির অগ্রযাত্রা থামিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এই ঘৃন্য কাজে সহযোগিতাকারী রাজাকার আলবদর ও তাদের দোসরদের জাতি সবসময় ঘৃনা করে যাবে। তিনি শহিদ বুদ্ধিজীবীদের দেশপ্রেম ও আদর্শ নিজেদের মাঝে ধারন করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে রুপান্তর করার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য আহ্বান জানান।

হাইকমিশনার সবাইকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ গ্রহন, ই-পাসপোর্ট গ্রহন সহ স্থানীয় আইন কানুন মেনে চলার জন্য অনুরোধ করেন। তিনি উল্লেখ করেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সকল প্রবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদ বুদ্ধিজীবী এবং মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিবস সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102