সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।  বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবসটি পালনে আর্ট গ্যালারীতে অবস্থিত শহীদদের স্মরনে নির্মিত অপরাজেয়-৭১ এ শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরাজেয়-৭১ এর শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাসহ বীর মুক্তিযোদ্ধাগণ।

পরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ।

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও জেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102