মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

ছাতকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সেলিম মাহবুব,ছাতক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন
ছাতক পৌরসভার নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল  প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও বার্ষিক পরীক্ষায় ফলাফল  প্রকাশ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুস ছালাম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বংকিম আচার্য্যের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নোয়ারাই গ্রামের প্রবীণ মুরব্বী, প্রাক্তন মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, আব্দুল কাহার, মোঃ সামসুল হক বাবুল, হাজী বারাম আলী, সেবুল চৌধুরী, সাবেক ফুটবলার আব্দুস সোবহান, মাহীন চৌধুরী, নজির চৌধুরী, পারভেজ চৌধুরী প্রমুখ।
সভায় বিদ্যালয় এলাকার লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে আনুষ্ঠানিক ভাবে প্রধান শিক্ষক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102