বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ড. মুহাম্মদ আবদুল মজিদ আইবিএফবি’র উপদেষ্টা নিযুক্ত

উম্মে সালমা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদকে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. মজিদ বাংলাদেশ ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন  1981 সালে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারহিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি সামাজিক বিজ্ঞানে পিএইচডি করেন। অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসর গ্রহণের পুর্বে ড. মজিদ সরকারি সেবারঅনেক ঊর্ধ্বতন পদে কাজ করেছেন। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য সহ বিনিয়োগ বোর্ডের (বিওআই) পরিচালক ছিলেন।

উল্লেখ্য ডাঃ মজিদ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে বাণিজ্যকূটনীতিক (কমার্শিয়াল কাউন্সেলর) হিসেবে ছয় বছর দায়িত্বপালন করেন। ডাঃ মজিদের পাবলিক ফাইন্যান্স সেক্টরে কাজকরার  35 বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

তিনি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি(AUST) এবং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজিঅ্যান্ড সায়েন্স (UITS) এর ভিজিটিং ফ্যাকাল্টি ছিলেন। তারকৃতিত্বে  46 টি প্রকাশনা রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102