বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

বাংলাবান্ধা স্থলবন্দরে পরিত্যক্ত ১৯০ মেট্রিক টন গম ধ্বংস

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন
বাংলাবান্ধা স্থলবন্দরে পড়ে থাকা ১৯০ মেট্রিক টন গম ও ৫ মেট্রিক টন ডলোমাইট পাউডার ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা গমগুলো ৬ বছর ধরে বাংলাবান্ধা স্থলবন্দরের ওয়্যার হাউজে পড়ে ছিল। মঙ্গলবার (১২ ডিসেম্বর) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আটককৃত এসব গম ও ডলোমাইট পাউডার ধ্বংস করা হয়।
জানা যায়, ২০১৮ সালের ১৮ জানুয়ারি ভারত থেকে ১৯০ মেট্রিক টন গম আমদানি করেন মেসার্স ইমতিয়াজ ট্রেডার্স নামের আমদানি কারক প্রতিষ্ঠান। ভারত থেকে গম আমদানির বাংলাবান্ধা স্থলবন্দরে আনা হলে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র বাংলাবান্ধা স্থলবন্দর হতে ছাড়পত্র না দেওয়া ও ২০১৮ সালের ১ ডিসেম্বর ডলোমাইট পাউডার মিস ডিক্লারেশন হওয়ায় গমগুলো প্রায় ৬ বছরের মাথায় ধ্বংস করা হয়।
আরও জানা যায়, গমগুলো আমদানির পর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র গমগুলোতে নানা রকম ক্ষতিকারক জীবানু রয়েছে বলে আশঙ্কা করে। পরে গমের সেম্পল পরীক্ষার জন্য ঢাকার (খামারবাড়ি) কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরীক্ষাগারে পাঠানো হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংঘনিরোধ উইং গমগুলোকে পঁচা এবং ৫টি ক্ষতিকারক জীবাণু আক্রান্ত বলে জানানোর পর বাংলাবান্ধা স্থল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র গমগুলো ফেরত দেয়ার জন্য আমদানিকারক ও সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টকে চিঠি দেয়। এরপর কাস্টমস কর্তৃপক্ষ গমগুলোকে আটক করে রাখে।
বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ভারত থেকে গমগুলো আমদানির পর স্থলবন্দরের দুটি ওয়্যারহাউজে আনলোড করে রাখা হয়। পণ্যটি প্রায় ৬ বছর যাবৎ ওয়্যার হাউজে পড়ে থাকায় পোকার আক্রমণে গমগুলি বিনষ্ট হয়ে যায়। বিষয়টি তাদেরকে বারবার চিঠি দিলেও কোনো কাজ হয়নি। এই গমের স্তূপ কেন্দ্রিক পোকামাকড়, ইঁদুর ও বিষধর সাপের উৎপাত অসহনীয় পর্যায়ে পড়ে যায়। বিনষ্ট গমের দুর্গন্ধে ওয়্যার হাউজের কর্ম পরিবেশ দূষিত হয়ে বন্দরে, কর্মী ও শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা দেখা দেয়।
এছাড়া প্রায় ৬ বছর যাবত পড়ে থেকে দুটি ওয়্যারহাউজের একটির উল্লেখযোগ্য স্থান দখল করে রাখায় একদিকে চলমান পণ্যের জন্য স্থান সংকুলান করা যাচ্ছে না। অপরদিকে বন্দর তথা সরকার নিয়মিত বন্দর মাশুল ও ভ্যাট হতে বঞ্চিত হওয়ায় বন্দর কমিটির নির্দেশে গমগুলো ধ্বংস করা হয়। এর মধ্য দিয়ে স্থলবন্দরের দুটি ওয়্যারহাউজ খালি হলো। এখন অন্যান্য আমদানি পণ্য রাখা যাবে।
ধ্বংস করার সময় বন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদসহ উপস্থিত ছিলেন: জেলার এডিশনাল এসপি আমিরুল্লা, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-সহকারি পরিচালক ইউসুফ আলী ও ১৮ বিজিবির সহকারী পরিচালক মো. জামাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102