মানবাধিকার রক্ষার সর্বজনীন ঘোষনা “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার” প্রতিষ্ঠার লক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা- চট্টগ্রাম বিভাগীয় কমিটি কতৃক
আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
চট্রগ্রাম প্রেসক্লাব চত্তরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু হেলাল শাকিল, সাংগঠনিক সম্পাদক সায়মন শাহাদাৎ চৌধুরী, দপ্তর সম্পাদক মামুনুল ইসলাম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইয়াছিন চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন বড়ুয়া, সহ- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুকুমার বড়ুয়া, সহ-ধর্ম সম্পাদক আনিসুর রহমান, সহঃ সমাজ কল্যাণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য মোজাহিদুল হক সুমন, তাজুল ইসলাম, মোঃ আলী, জয়নাল আবেদীন ও আমিনুল ইসলাম প্রমূখ।
বক্তাগণ তাদর বক্তব্যে বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। সভা শেষে প্রেসক্লাব থেকে শান্তি শোভাযাত্রা জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মসূচির সমাপ্তি হয়।