শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিশৃঙ্খলা রোধে সকলকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ষ্টাফ রিপোর্টার
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। একটি অপশক্তি বিশৃঙ্খলা করতে চেষ্টা করবে। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একসাথে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় তার নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচন আচরণ বিধি প্রতিপালন করতে হবে।এতে কোন ব্যত্যয় ঘটানো যাবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে। জনগনের দোরগোড়ায় গিয়ে সরকারের সাফল্যের কথা তুলে ধরতে হবে। অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উজ্জীবিত করে রাজপথে নামাতে হবে। আমার মা,বাবা, ভাই নেই। আপনারাই আমার সব। আমার সব কিছুই আপনারা দেখবেন।
বাসন্তী প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থেকে বাসন্তীর জন্য কিছুই করেনি। তারা শুধু ফায়দা লুটেছে। আমি পায়ে হেঁটে বাসন্তীর বাড়ি গিয়েছিলাম। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা বাসন্তীর অবস্থার পরিবর্তন করেছি।
সভায় অন্যান্যদের মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী থান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সিনিয়র সহসভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ  তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাসসহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর পুর্বে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ২ দিনের সফরে টুঙ্গিপাড়া এসে পৌঁছান। টুঙ্গিপাডা পৌছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির মহানায়ক বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ শেখ হাসিনা ফাতেহা পাঠ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। প্রার্থনায় দেশের সুখ, শান্তি, অগ্রগতি, অব্যাহত উন্নয়ন ও কল্যাণ কামনা করা হয়।

শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে টুঙ্গিাপাড়া ও পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে বেশ উৎফুল্ল এবং তার নির্দেশনার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছেন। নির্বাচনী আচরন বিধি লংঘন যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে কোন রাজনৈতিক কর্মসূচীতে অংশ নিচ্ছেন না বলে দলীয় সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102