

বৃটেনে বসবাসরত ৬ লাখ বাংলাদেশীর মধ্যে সর্বোচ্চ স্বেচ্ছা সেবক (ভলান্টিয়ার) হিসাবে স্বীকৃতি পেলেন বিশিষ্ট সমাজসেবী ,কমিউনিটি নেতা ও সিনিয়র সাংবাদিক ইন্জিনিয়ার কে এম আবুতাহের চৌধুরী ।
বিশিষ্ট লেখক ও গবেষক ডঃ মোহাম্মদ আবুল লেইস রচিত একাডেমিক গবেষণামূলক ‘ ১০১ জন বৃটিশ বাংলাদেশীর ভলান্টারী কাজের স্বীকৃ্তি ‘ মূলক গ্রন্থে এ স্থান দেওয়া হয় ।
জানা যায় -দীর্ঘ তিন বছর ১৪৯ জন গবেষণা সহকারীর মাধ্যমে একাডেমিক গবেষনা চালিয়ে বৃটেনে বাংলাদেশী কমিউনিটির প্রায় ৬ লাখ লোকের মধ্যে ১০১ জনকে ভলান্টারী কাজের স্বীকৃতি দিয়ে ইংরেজী ভাষায় একটি বই প্রকাশ করেন ড: মোহাম্মদ আবুল লেইস ।তিনি পাই চার্টের মাধ্যমে ও সমাজ কর্মের বিভিন্ন দিক উল্লেখ করে বইটি রচনা করেন ।বইটি প্রকাশ করে আমাজান প্রকাশনী সংস্থা ।
গ্রন্থের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে লণ্ডন এন্টার প্রাইজ একাডেমীতে সমগ্র বৃটেন থেকে খ্যাতনামা স্বেচ্ছাসেবীগণ, কমিউনিটি নেতৃবন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ অংশ গ্রহণ করেন । এই অনুষ্ঠানে কে এম আবুতাহের চৌধুরীকে সর্ব শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী হিসাবে বিশেষ ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় ।
উল্লেখ্য ইন্জিঃ কে এম আবুতাহের চৌধুরী মৌলভীবাজার উপজেলার ইটা সিংকাপনের প্রখ্যাত আলেম ও পীর হাফেজ মাওলানা আব্দুল কাদের চৌধুরী সিংকাপনীর ( রঃ) কণিষ্ট পুত্র ।
ইতিপুর্বে তিনি সমাজ সেবার স্বীকৃতি স্বরূপ সারা বৃটেনের কালো সম্প্রদায়ের পক্ষ থেকে বেষ্ট কমিউনিটি লিডারশিপ এওয়ার্ড ,টাওয়ার হ্যামলেটস থেকে সিভিক এওয়ার্ড ,চ্যানেল এস এওয়ার্ড ,বৃটিশ বাংলাদেশী হুজ হু এওয়ার্ড ,সিলেট রত্ন এওয়ার্ড ,স্টার ইন দি কমিউনিটি এওয়ার্ড সহ বিভিন্ন এওয়ার্ড লাভ করেন । তিনি রানীর গার্ডেন পার্টি , তৎকালীন প্রিন্স চার্লস কর্তৃক সেন্ট জেমস প্যালেসে ও বৃটিশ প্রধান মন্ত্রীর বাস ভবনে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগদান করেছেন।