বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

কেয়া’র ঋণ সোয়া কোটি, ব্যারিস্টার সুমনের সম্পদের দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জের ২টি আসনে দুইজন আলোচিত প্রার্থী স্বতন্ত্র হিসেবে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা উভয়েই আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। এর মাঝে একজন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য। তারা দু’জন নৌকার প্রার্থীদের অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন।

তারা হচ্ছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তাদের যেমন আছে সম্পদ, তেমনি তাদের ঋণের পরিমাণও বিপুল। এর মাঝে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমান।

তার আয় ও সম্পদ দেখানো হয়েছে ২৫ লাখ ৯১ হাজার টাকার। কিন্তু তার ঋণ রয়েছে ৫০ লাখ টাকা। পুবালী ব্যাংকে ৪০ লাখ আর সাউথ ইস্ট ব্যাংকে ১০ লাখ টাকা ঋণ। আর হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ঋণও প্রায় সোয়া কোটি টাকা। তবে তার আয় ও সম্পদের পরিমান ঋণের চেয়ে বেশি।

তার মোট ঋণ রয়েছে ১ কোটি ২৪ লাখ ৫৩ হাজার ৪৮৯ টাকা। এর মাঝে একক ঋণ ৪১ লাখ ৫১ হাজার ১৬৩ টাকা এবং যৌথ ঋণ ৮৩ লাখ ২ হাজার ৩২৬ টাকা। তবে তার নিজের নামে স্থাবর সম্পদ রয়েছে ৭ লাখ ৮২ হাজার টাকার। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৬০ লাখ ২২ হাজার ১৯৮ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১২ লাখ ৩৮ হাজার ১৫৮ টাকা, মোটর গাড়ি ৩৪ লাখ ৭০ হাজার, স্বর্ণ ৪০ ভরি, অন্যান্য ২ লাখ ১৪ হাজার।

আয়ের কোন উৎস নেই। স্বামীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৪২ লাখ ৮৩ হাজার ৭৪৫ টাকা, বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ ৭২ লাখ, সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত ৫০ লাখ, মোটর গাড়ি ১৯ লাখ ৫০ হাজার, স্বর্ণ ৪০ ভরি, ইলেক্ট্রনিক পণ্য ১ লাখ ২০ হাজার, আসবাবপত্র ১ লাখ ৩৫ হাজার, অন্যান ৪ লাখ ৭১ হাজার ৬৪২ টাকা। স্বামীর স্থাবর সম্পত্তির মধ্যে কৃষি জমি ১ লাখ ৪৭ হাজার এবং অকৃষি জমি ১ কোটি ১৩ লাখ ৫৬ হাজার ২৫০ টাকার। মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে জমা দেয়া নিজেদের ব্যক্তিগত তথ্যে তারা এসব তথ্য উল্লেখ করেন।

জেলা রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগৃহিত হলফনামা (ব্যক্তিগত তথ্য) যাচাই করে এসব তথ্য পাওয়া যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102