মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে সাবেক রাষ্ট্রদূত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

গুপ্তচরবৃত্তির অভিযোগে বলিভিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) দীর্ঘদিনের তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করেছে। সোমবার (৪ ডিসেম্বর) এপির বরাতে এক প্রতিবেদনে ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে তার বিরুদ্ধে কিউবার সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ করা হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার ওই ব্যক্তির নাম ম্যানুয়েল রোচা। তাকে মিয়ামি থেকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে এ সংক্রান্ত একটি মামলা রয়েছে।

সূত্রের বরাতে, সোমবার তাকে আদালতে তোলা হবে। এ সময় বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানা যাবে। দায়ের করা মামলায় রোচার বিরুদ্ধে কিউবা সরকারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিযোগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুসারে কোনো ব্যক্তি অন্য দেশের হয়ে কাজ করতে চাইলে তাকে বিচার বিভাগ থেকে অনুমতি নিতে হয়।

রোচার গ্রেপ্তারের বিষয়ে বিচার বিভাগ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এ ছাড়া তার পক্ষে আদালতে কোনো আইনজীবী নিযুক্ত করা হয়েছে কি না তাও জানা যায়নি।

উল্লেখ্য, রোচা ২৫ বছরের কূটনৈতিক জীবনে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান উভয় প্রশাসনের অধীনে কাজ করেছেন। তিনি শীতল যুদ্ধের উত্তেজনার মধ্যে বেশির ভাগ সময় ল্যাটিন আমেরিকার দেশে কাজ করা ছাড়াও ইতালি, হন্ডুরাস, মেক্সিকো এবং ডোমিনিকান রিপাবলিকেও কাজ করেছেন। সাবেক এ মার্কিন রাষ্ট্রদূত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জন্যও ল্যাটিন আমেরিকা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102