মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় -১ সংসদ নির্বাচনী এলাকায় (আটোয়ারি, পঞ্চগড় সদর,  তেতুলিয়া উপজেলা) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর)  পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাতিলের বিষয়টি সাংবাদিকদের জানান পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আকতারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির মিল্টন রায় ও মুক্তিজোটের আব্দুল মজিদ। তবে পঞ্চগড়-২ আসনে পাঁচ প্রার্থীর
মনোনয়নপত্র সঠিক রয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার জহুরুল ইসলাম জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কাগজপত্র ত্রুটি ও অসংগতি থাকায় পঞ্চগড়ের দুইটি আসনের মধ্যে পঞ্চগড়-১ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বর্তমানে পঞ্চগড়-১ আসনে প্রার্থী হিসেবে ১১ জন ও পঞ্চগড়-২ আসনে ৫ জন  রয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কার্যালয়ে নিজ নিজ দলের প্রার্থীরা এসে মনোনয়নপত্র দাখিল করেন। এতে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ১৫ জন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজনসহ মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102