মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফুটবল লীগে’ শ্রীমঙ্গলের তরুণদের সাফল্য

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৮ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রামে অনুষ্ঠিত ‘অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স’ ১ম বিভাগ ফুটবল লীগ ২৩-২৪ টুর্নামেন্টে শ্রীমঙ্গলের দুই তরুণ সাফল্য লাভ করেছে। শ্রীমঙ্গল ফুটবল একাডেমীর মোতালিব ও বিশাল দাশ রূপক। এ দু’জন প্রতিভাবান খেলোয়াড় এবার চট্টগ্রাম ১ম বিভাগ ফুটবল লীগে খেলছে কে এম স্পোর্টিং ক্লাবের হয়ে। মোতালিব ৪ খেলায় ৩ গোল করেছে এবং সে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হয়েছে একটি খেলায়।

উল্লেখ্য, ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর ২০/২৫ জন খেলোয়াড় বিপিএল, বিসিএলসহ বিভিন্ন লীগে নৈপুণ্য প্রদর্শন করে কৃতিত্বের স্বাক্ষর রাখছে।

ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর কর্ণধার ইকরান রানা জানান, আমাদের একাডেমির ছেলেরা সুনামের সাথে খেলে যাচ্ছে। আগামীতে আরো অনেকেই তাদের ক্রীড়াশৈলী প্রদর্শনের মাধ্যমে নিজের এবং শ্রীমঙ্গলের সুনাম অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, পরিশ্রম করে যাও লক্ষ্য খুব একটা দূরে নয়। সবার জন্য শুভকামনা রইলো ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102