বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সোয়ানসী মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের এ জি এম অনুষ্ঠিত

দেওয়ান ফয়সল
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৬ এই পর্যন্ত দেখেছেন

সোয়ানসী মৌলভী বাজার জেলা এসোসিয়েশনের এ জি এম অনুষ্ঠিত হয়েছে।  সোয়ানসী শহরের সেন্ট হেলেন্স রোডস্থ আনারকলি রেষ্টুরেন্টে মৌলভী বাজার জেলা এসোসিয়েশন, মিড এন্ড ওয়েষ্ট গ্লামারগণ, ইউকে’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল কাইউম এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারী  খন্দকার আব্দুল ওয়াহিদ (সারোয়ার)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ আসিয়াদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আব্দুল খলিক ও  আব্দুল লতিফ (কয়সর)।

সভাপতি আব্দুল কাদিরের স্বাগত বক্তব্যের পর কোষাধ্যক্ষ্য  সমছু মিয়া বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এরপর প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করেন সর্বজনাব মোহাম্মদ হারুন মিয়া, আতাউর রহমান সুমন, আনছার মিয়া, খন্দকার আব্দুল ওয়াহিদ (সারোয়ার) প্রমুখ।

বক্তব্য রাখেন সর্বজনাব সৈয়দ আছিয়াদ আলী, আব্দুল খালিত, আব্দুল লতিফ (কয়সর) প্রমুখ। বক্তারা বিগত বছরের আয়-ব্যয়ের চুলচেরা হিসাব প্রদান করায় সমছু মিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতে সদস্য সংখ্যা বাড়ানোর উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা আরও বলেন, সদস্য সংখ্যা বাড়াতে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এছাড়াও আমাদের কমিউনিটির ইয়াং ছেলে মেয়েদের আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন ধরণের সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ছাত্র ছাত্রীদের মধ্যে যারা পরীক্ষায় ভাল রেজাল্ট করে তাদেরকে পুরস্কার প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করার কথাও চিন্তা করতে হবে। তাতে লাভ হবে যে, তাদের ছেলে মেয়েরা এসব অনুষ্ঠানাদিতে আসার আগ্রহ প্রকাশ করলে অভিভাবকরা এসোসিয়েশনের সদস্য হতে আগ্রহী হবেন, এভাবেই সদস্য সংখ্যা বাড়ানো সহজ হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষ হওয়ার পর, বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিবৃন্দরা একে অন্যের সাথে খোশ-গল্পে মেতে উঠেন। অতিথিরাও অনুষ্ঠানের আয়োজকদের সুন্দর একটি ’এজিএম’ সন্ধ্যা উপহার দেয়ার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, এসোসিয়েশনের এ বছরের এজিএম-এ সোয়ানসী, পোর্ট টালবট এবং ব্রিজেন্ড থেকে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে। আনারকলি রেষ্টুরেন্টের পক্ষ থেকে অতিথিদের মুখরোচক খাবার, ডেজার্ট ইত্যাদি পরিবেশন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102