সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

ঠাকুরগাও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

প্রান্তিক উদ্যোক্তার স্বপ্নের সিড়ি এই শ্লোগান নিয়ে ২ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় ইএসডিও প্রধান কার্যালয়ের মাঠে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিকেএসএফের পেইস প্রকল্পের আওতায় ‘ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মান উন্নয়ন, ব্র্যান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপণন’ বিষয়ক উপ প্রকল্প কার্যক্রমটি ইএসডিও ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বাস্তবায়ন করছে। সমাপনী অনুষ্ঠানে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিকেএসএফের পেইস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও সহকারি মহাব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ হাবিবুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ইএসডিও’র পরিচালক প্রশাসন এবং ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। বিসিক শিল্প নগরীর উপব্যবস্থাপক মোঃ নুরেল হক, ইউএনডিপি স্বপ্ন প্রকল্পের জেলা ম্যানেজার মোঃ মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা রূপকুমার গুহ ঠাকুরতা, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রত্না সিনহা, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ।

এই প্রকল্পের আওতায় ১ হাজার ৫শ জন প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার সামর্থ্যায়ন ও ই-কমার্স ভিত্তিক বিপণন সুনিশ্চিত করা এবং ৫১ জন সফল প্রান্তিক উদ্যোক্তার উৎপাদিত পণ্যের সমন্বয়ে এই উদ্যোক্তা উন্নয়ন মেলার আয়োজন করা হয়। সমাপনী দিনে মেলায় অংশগ্রহনকারী উদ্যোক্তাদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102