বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশে দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার জানিয়েছেন, উত্তর কোরিয়া ২০ নভেম্বর বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস বন্ধ করে দিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া বাংলাদেশকে জানিয়েছে, দেশটি আরও ভালো কার্যক্রমের জন্য তাদের দূতাবাস দিল্লিতে স্থানান্তর করেছে।

তবে ওই কর্মকর্তা মনে করেন, আর্থিক সংকটের কারণে উত্তর কোরিয়া তাদের দূতাবাস স্থানান্তর করেছে। দেশটি নেপাল থেকেও তাদের দূতাবাস স্থানান্তর করেছে।

এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে অবহিত করেন যে, দেশটি ভবিষ্যতে বাংলাদেশে তাদের দূতাবাস পুনরায় চালু করবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102