শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

বাংলাদেশ বিমানে মৃত্যুর ঘটনা তদন্তের দাবি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের

শেখ নুরুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩৮৭ এই পর্যন্ত দেখেছেন
গত সোমবার (১৩ নভেম্বর) বিশিষ্ট সমাজসেবী ও কমিউনিটি নেতা বাংলাদেশ বিমান এর  যাত্রী শোয়েবুর রহমান চৌধুরীর মৃত্যুর সময় বিমানে কর্মচারীদের গাফিলতির সুষ্টু তদন্ত দাবি করে যুক্ত বিবৃতি প্রদান করেছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার  মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনার মসুদ আহমদ, যুগ্ম- কনভেনার হারুনুর রশিদ, ও রেজাউল করিম সিপার, সদস্য সচিব ডঃ মুজিবুর রহমান,  যুগ্ম সদস্য সচিব হেলেন ইসলাম, অর্থ সচিব এম আশরাফ মিয়া, ও সহ অর্থ সচিব জামাল হোসেন সহ  বিভিন্ন রিজিওনাল ও শাখা কমিটির নেতৃবৃন্দ।
সংগঠন এর পক্ষ থেকে শোয়েবুর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে “বিমানে কর্মচারীদের গাফিলতির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর বলেন শোয়েবুর রহমান চৌধুরীর মৃত্যুর সময় ঘটনার চাক্ষুষ স্বাক্ষী একজন বিমান যাত্রী তাঁর সাক্ষাৎকারে অভিযোগ করে বলেন যে, শোয়েবুর রহমান চৌধুরীকে প্রথমে যে অক্সিজেন দেওয়া হয় সেখানে কোন অক্সিজেনই ছিলো না।

বিমানে প্রশিক্ষিত কোন ফাষ্ট এইডার বা ডাক্তার ছিল না । মৃত যাত্রীর লাশকে বিমানের সিটে বসিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয় । লাশের প্রতি ঠিকমত সম্মান প্রদর্শন করা হয়নি । বিমান মরহুমের সুচিকিৎসার জন্য কোন জরুরি অবতরণ করেনি । যা কেনো অবস্থায় মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করে তিনি অবিলম্বে বিমানে কর্মচারীদের গাফিলতির সুষ্টু বিচার বিভাগীয়  তদন্ত দাবি করেছেন।নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102