বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুঘর্টনায় স্কুল ছাত্র নিহত

ঠাকুরগাও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (১২)  নামের এক সপ্তম শ্রেণির ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভূল্লী বগুলাডাঙ্গী থেকে গড়েয়া যাওয়ার পথে তুরুকপথা নামকস্থানে এ দুঘর্টনা ঘটে। নিহত ফারুক হোসেন গড়েয়া বদাপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে এবং সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো।

দুর্ঘঠনার বিষয়টি ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ কুমার মজুমদার নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বিদ্যুৎ কুমার মজুমদার জানান, দুপুরে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে তুরুকপথা এলাকায় অপর দিকে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন মারা যায়। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102