সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন পরিবেশমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, যুক্তরাজ্য-২০২১ উপলক্ষ্যে আয়োজিত মন্ত্রী পর্যায়ের সম্মেলন ‘দ্য জুলাই মিনিস্টিরিয়াল” এ যোগদান শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

সোমবার সকালে দেশে ফিরেছেন। কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মার আমন্ত্রণে তিনি ২৪ জুলাই যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। যুক্তরাজ্য সফরকালে পরিবেশমন্ত্রী তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন। সফরে তিনি ২৬ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের প্রেসিডেন্ট আলোক শর্মার সভাপতিত্বে ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের “দ্য জুলাই মিনিস্টিরিয়াল” এ অংশগ্রহণ করেন।

এ সভায় আগামী নভেম্বর মাসে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ-২৬ এ প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখা, জলবায়ু অভিযোজন কার্যক্রম বৃদ্ধি, লস এন্ড ড্যামেজ, আর্টিকেল-৬ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনী দেশগুলোর দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা দান প্রভৃতি বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা সম্মেলনের প্রেসিডেন্টকে অবহিত করেন। সফরকালে পরিবেশমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এছাড়াও, ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিটে স্হাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ডেন অফ পিস কবরস্থানে অবস্থিত প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি মরহুম আলহাজ্ব উস্তার আলীর কবর জিয়ারত উপলক্ষ্যে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এছাড়াও তিনি গত ৩১ জুলাই সন্ধ্যায় লন্ডন থেকে প্রচারিত ইউকেবিডি টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102