সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে ৯ ইসলামী দলের ১৪ নেতার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩২১ এই পর্যন্ত দেখেছেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৯টি রাজনৈতিক দলের শীর্ষ ১৪ জন নেতার একটি প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তারা এ সাক্ষাৎ করেন।

May be an image of 6 people, dais and text

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য তারা শেখ হাসিনাকে ধন্যবাদ দেন। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসাও করেন তারা। পরে প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি ক্যালিওগ্রাফি উপহার দেন।

May be an image of 9 people, dais and text that says 'বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবনধুকন্যা প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে বৃহস্পতিবার (২৩ নভেম্বর ২০২৩) সন্ধ্যায় গণভবনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৯টি রাজনতি দলের ১৪জন নেতার প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ করেন Few ফোকাস বাংলা নিউজ'

সাক্ষাতে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো হলো- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102