রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

তেতুলিয়ায়

বাল্য বিয়ের দায়ে কনের পিতার অর্থদন্ড

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন
বৃস্পতিবার (২৩ নভেম্বর ) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের বকশীপাড়া গ্রামে নাবালিকা শিশু কন্যার বাল্যবিবাহ প্রদানের প্রস্তুতি গ্রহণ করায় কন্যার পিতা  ইউ পি সদস্য আজাহারুল ইসলাম (৪৫)  কে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান এবং মুচলেকা গ্রহণ করা হয়েছে।
এসময় উপজেলা সহকারী কমিশনার  (ভুমি )  নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান। দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য উপজেলার তিরনই হাট
ইউনিয়নের বকশীপাড়া গ্রামের বাসিন্দা মোঃ বসির আলমের ছেলে আজাহারুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী ও
বকশী  গ্রামের ইউপি সদস্য আজাহারুল ইসলাম তার নাবালিকা অপ্রাপ্ত বয়স্ক (১৪ বছর) বয়সের কন্যার
সাথে দিনাজপুর জেলার দশমাইল এলাকার  মিজান এর সহিত
 পারিবারিক ভাবে জমকালো আয়োজনে বিয়ে হচ্ছিলো । এর মাঝে বাল্যবিয়ের খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন থানা পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হলে শিশুর বিবাহ প্রস্তুতি গ্রহন এবং বিবাহ আয়োজনে জড়িত থাকার কারণে কনের বাবা ইউপি সদস্য আজাহার ইসলামকে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং মুচলেকা গ্রহণ করা হয়। অপ্রাপ্ত বয়স হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ও
১৯৩০ এর ২৬০ (১) ধারায় অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভুমি মাহবুবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি আইন অনুযায়ী মেয়েদের ১৮ বয়সের নিচে বিয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ। বাল্যবিয়ের খবর পেয়ে  অভিযান পরিচালনা করা হয়। এসময় বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবাকে অর্থদন্ড  নির্দেশ প্রদান করে মচলেকা প্রদান হয়।ভবিষ্যতে বাল্যবিবাহ নিরোধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102