রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

কমলগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘ক্লাস পাঠ ২০২৩’ সম্পন্ন

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত ‘ক্লাস পাঠ ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী আনন্দ উল্লাসের পাশাপাশি একে অন্যের সাথে আবেগের সাথে ভাব বিনিময় করতে দেখা গেছে।

গতকাল এ উপলক্ষে আয়োজিত ‘ক্লাস পাঠ ২০২৩’ অনুষ্ঠানে এস. সি. সদস্য (মাধ্যমিক শিক্ষক) রুমা দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাইয়্যিদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক লেখক ও গবেষক সিরাজুল ইসলাম (আহমদ সিরাজ)। এলাকার শিক্ষানুরাগী সমাজসেবক আব্দুর রশীদ মাখন,  তৌহিদুল ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দেব, পিআইএ’র সভাপতি শাহানা আক্তার, শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ ও কাজী আব্দুল মুমিন।

রিমা চৌধুরীর কোরআন থেকে তেলাওয়াত ও ঋত্বিক দাসের গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে সন্দীপ মালাকার, সৃষ্টি বৈদ্য। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক জয়া মনি দেবী, হেপী রানী দেবনাথ, রেবা রানী দেব, সেবিতা রানী দেবী প্রমূখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102