বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

রাজধানীসহ চার বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ, সাতক্ষীরা ও কক্সবাজারে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা সন্দীপে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনি¤œ ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বধিংতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৬ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৮ মিনিটে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102