বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

মালয়েশিয়ায় তিন বাংলাদেশি গ্রেপ্তার

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তাদের কাছ থেকে ১২০টি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতো রুসলীন বিন জোসুহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এক বিশেষ অভিযানে গতকাল তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স ২৬ থেকে ৩৩ বছরের মধ্যে।

বিবৃতিতে জানানো হয়, ৬১টি বাংলাদেশি পাসপোর্ট, ৪৩টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট ও একটি মিয়ানমারের জাল পাসপোর্ট বহন করার সময় কেপং বাণিজ্যিক পার্কের কাছে থেকে সোমবার দুই জনকে গ্রেপ্তার করা হয়।

এর পরে জালান কেপংয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে মূলহোতাকে গ্রেপ্তার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে ১৫টি জাল বাংলাদেশি পাসপোর্ট, দুটি ল্যাপটপ ও দুটি প্রিন্টার জব্দ করেছে, জানানো হয় বিবৃতিতে।

এতে আরও উল্লেখ করা হয়, এক বছর ধরে তারা এই অপরাধ করে আসছিলেন। অপরাধীরা মালয়েশিয়ায় থাকা অভিবাসীদের পাসপোর্ট ও ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে ৫০০ থেকে ৭০০ রিঙ্গিতের নিতেন। বাংলাদেশি, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল ও পাকিস্তানের নাগরিক তাদের গ্রাহক ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102