রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

বিনামূল্যে পড়ালেখার সুযোগ দিল সিঙ্গাপুর, আবেদন করুন এখনি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৮১ এই পর্যন্ত দেখেছেন

বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মত ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’ বা (সিঙ্গা) বৃত্তির আওতায় বিদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে সিঙ্গাপুর।

এর আওতায় পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পিএইচডি করার সুযোগ থাকছে। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা: টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া প্রতি মাসে ২ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার পাবেন শিক্ষার্থীরা, বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ৭৭ হাজার ২৯৫ টাকা। আবাসন ভাতা হিসেবে এককালীন ১ হাজার সিঙ্গাপুরি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। সেইসঙ্গে বিমানে আসা-যাওয়ার টিকিট বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুরি ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২০ হাজার ৮৮২ টাকা পাবেন শিক্ষার্থীরা। মেডিকেল ইনস্যুরেন্সসহ অন্যান্য সুবিধাও থাকবে এই সিঙ্গা বৃত্তিতে।

আবেদনের যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সেইসঙ্গে অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইএলটিএস/টোয়েফেল/স্যাট ১ ও ২-এর ফলের সনদ (যদি থাকে) ভর্তির সময়ে বিশ্ববিদ্যালয়গুলো চাইতে পারে। এছাড়াও রেফারেন্স লেটার লাগবে দুটি।

আবেদনের সময়সীমা: আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102