শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ইসরাইলি হামলার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন

গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে শনিবার (১৮ই নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের  সহ-সভাপতি মীর বরকত, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সহ-সভাপতি ফকির সিরাজ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য ইকবাল খোরশেদ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী এবং বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন  সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ।

বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় বর্বর হামলায় সৃষ্ট মানবিক বিপর্যয়ের জন্য শুধু ইসরাইল নয়, তাদের সমর্থন ও সহযোগিতা দেওয়া প্রভাবশালী রাষ্ট্রগুলোও দায়ী। বাংলাদেশের ইসলামী দলগুলোসহ যে রাজনৈতিক দলগুলো ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর হামলার প্রতিবাদ জানাচ্ছে না তাদেরও সমালোচনা করেন সংস্কৃতিজনেরা।

তারা বলেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ যেভাবে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে তা মানবিকতার অনন্য দৃষ্টান্ত। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারকে ধন্যবাদ জানান বক্তারা।

ইসরাইলের হামলায় ফিলিস্তিনে এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশে প্রাণ হারানো মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১শে নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক আন্দোলনের নামে সহিংসতা করে যারা  প্রাণহানি ও দেশের সম্পদ বিনষ্ট করছে, তদের বিষয়েও সতর্ক থাকতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102