শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

পিটার হাস কোথায় গেছেন সরকার তা জানে

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন সরকার সেটি জানে। কিন্তু এ তথ্য কোথাও প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সেহেলী সাবরিন বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা সম্পর্কে অবগত সরকার। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।

এ বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন ত্যাগ করেন তখন জানিয়ে যান। সেটা কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান। আবার আমাদের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, হোস্ট কান্ট্রিকে জানিয়ে যান।

পিটার হাস কোথায় গেছেন সাংবাদিকদের এমন প্রশ্নে সাবরিন বলেন, আপনারা (সাংবাদিকরা) মার্কিন দূতাবাসে এ বিষয়ে জানতে পারেন।

অন্যদিকে একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে পূর্ব নির্ধারিত ছুটিতে শ্রীলঙ্কার কলম্বোয় গেছেন। তবে, আনুষ্ঠানিকভাবে মার্কিন দূতাবাস এ ব্যাপারে কিছু জানায়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102