মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

না ফেরার দেশে চলে গেলেন শিক্ষিকা রোখসানা বেগম

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) রোখসানা বেগম বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৩) বিকাল ৪টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুর সংবাদ মূহুর্তের মধ্যে শ্রীমঙ্গলে ছড়িয়ে পড়ার সাথে সাথে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, স্বামীসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অমায়িক স্বজ্জন, সদালাপী এবং অত্যন্ত বিনয়ী শিক্ষক রোখসানা ম্যাডামের মৃত্যুতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এবং এলাকার শিক্ষা পরিবারের সকলেই গভীর শোক প্রকাশ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102