শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

করোনাক্রান্ত সাবেক অর্থমন্ত্রীর দুই অভিযোগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩১৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রোববার (০১ আগস্ট) বিকেলে সাবেক অর্থমন্ত্রীর পাশে কিছু সময় কাটান পররাষ্ট্রমন্ত্রী।

সাবেক অর্থমন্ত্রী মুহিতের ছোট ভাই এ কে মুইজ সুজন জানিয়েছেন, করোনাক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা স্থিতিশীল।

বুধবার (২৯ জুলাই) তাকে ওই হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভর্তি করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সাবেক এ অর্থমন্ত্রীর চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছে।গতকাল শুক্রবার তার ছোট ভাই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাক্ষাত করতে চাইলে বর্তমানে করোনা রোগীর সংখ্যা বেশি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সেখানে না যেতে অনুরোধ করেন।পরে হাসপাতাল কর্তৃপক্ষ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই ভাইয়ের মধ্যে কথা বলার সুযোগ করে দেন।

এতে করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বড় ভাই আবুল মুহিতের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।এ সময় সাবেক অর্থমন্ত্রীর মুহিত হাসপাতালে তার দুটি অভিযোগের কথা জানান ছোট ভাই মোমেনকে।

এর মধ্যে একটি হচ্ছে, হাসপাতালে আসার পর তিনি কোনো পত্রিকা পাচ্ছেন না। আর অন্যটি হচ্ছে, হাসপাতালে তার সঙ্গে কোনো বই নেই, তাই হাসপাতালে তার সময় পার করতে খুবই কষ্ট হচ্ছে।

এ এম এ মুহিতের এ অভিযোগ শুনে ড. মোমেন বড় ভাইকে আশ্বস্ত করে বলেন, শিগগিরই সেটা ব্যবস্থা করে দেওয়া হবে।এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আবুল মাল আবদুল মুহিতের চাহিদামতো হাসপাতালে বড় ভাই মুহিতের জন্য ৪টি জাতীয় পত্রিকা ও ৪টি বই পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102