রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ব্রিটিশ সরকারে পররাষ্ট্রমন্ত্রী হয়ে ফিরলেন ডেভিড

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ডেভিড ক্যামেরন চাঞ্চল্যকরভাবে সোমবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্রিটিশ সরকারে ফিরে এসেছেন। বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক পরের বছর প্রত্যাশিত সাধারণ নির্বাচনের আগে তার শীর্ষ দলে রদবদলের অংশ হিসেবে এ পদক্ষেপ নিলেন। খবর এএফপি ও বিবিসি।

ক্যামেরনের ফেরাকে ব্রিটিশ রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডেভিড ক্যামেরন। ব্যাপক আলোচিত ব্রেক্সিট গণভোটে হেরে প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান। এরপর পর তিনি রাজনীতির অন্তরালে চলে যান।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে ক্যামেরন বলেছেন, ঋষি সুনাকের ‘ব্যক্তিগত কিছু সিদ্ধান্তের’ সঙ্গে দ্বিমত পোষণ করলেও তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী একজন শক্তিশালী নেতা।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102