

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মৌলভীবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) শেখ হাসিনা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।
এছাড়া সদর উপজেলার শমসেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন জেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করেন।
এদিন মৌলভীবাজার ও সিলেটসহ দেশের আরও ১১ জেলা এবং সিলেট বিভাগের ১০ উপজেলাসহ দেশের আরও ৬০ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা ১১টি জেলা হচ্ছে: সিলেট, মৌলভীবাজার, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও পটুয়াখালী।
এ সময় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) প্রভাংশু সোম মহান প্রমুখ।
এ সময় অতিথিরা কমলগঞ্জ উপজেলার উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি ও দলিল তুলে দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন মুর্শেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, রাজনগরের উপজেলা চেয়ারম্যান শাজাহান খান, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, সময় টিভির জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান প্রমুখ।
এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনীতিবীদ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজ /এমএসএম