বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শ্রীমঙ্গলের ইয়াবাসহ গ্রেফতার ১

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাদক কারবারি আব্দুল্লাহকে ইয়াবাসহ গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

রোববার (১২ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের কালীঘাট রোড থেকে মাদক কারবারি আব্দুল্লাহ(৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

এসময় তার কাছে রাখা ২০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। মাদক কারবারি আব্দুল্লাহ শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের গাজীপুর গ্রামের নুরুল হকের ছেলে। পুলিশ জানায়, সে একাধিক মাদক মামলার আসামি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102