সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

করোনা মুক্ত হলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: দীর্ঘদিন করোনা ভাইরাসে আক্রান্ত থাকার পর সপরিবারে সুস্থ হয়েছেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। রোববার ১ আগস্ট দুপুরে জেলা প্রশাসাক নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, তাঁর স্ত্রী, সন্তান এর মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করালে গত ৫ জুলাই সহ-পরিবারে করোনা পজেটিভ ধরা পরে। পরে হোম আইসোলেশন থেকে চিকিৎসা নেন। ৩১ জুলাই সহ-পরিবারের করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে রিপোর্ট নেগেটিভ আসে। করোনা থেকে মুক্ত হওয়ায় মহান সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য ২০২০ সালের ৫ জুলাই মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে তিনি সার্বক্ষণিক মাঠে ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102